বিদ্যালয়ের ইতিহাস

তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবী ও দূরদর্শী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে অবকাঠামোগত উন্নয়ন, যোগ্য শিক্ষক নিয়োগ, পাঠদানের মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়টি একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্টাফ
0
শিক্ষার্থী
0
একাডেমিক ভবন
0
বছরের সফলতা
0

প্রধান শিক্ষকের বানী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একজন শিক্ষার্থী কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মাধ্যমে নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আমাদের বিদ্যালয়ের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অ্যাকাডেমিক

images
বিজ্ঞান বিভাগ

শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে ২০০২ সাল থেকে বিজ্ঞান বিভাগ চালু রয়েছে

international journal of arts humanities and social studies journal subscription 24 sep 2025
মানবিক বিভাগ

শিক্ষার্থীদের ইতিহাস, সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ শেখানোর জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী

business studies copy
ব্যবসায় শিক্ষা

শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগ আধুনিক বাণিজ্য, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও উদ্যোক্তা দক্ষতা অর্জনের জন্য রয়েছে দক্ষ শিক্ষকমণ্ডলী

img 20260204 wa0017

আমাদের সহ-পাঠক্রমিক কার্যাবলি

খেলাধুলা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

সাংস্কৃতিক আয়োজন

সাপ্তাহিক আবৃত্তি,সংগীত, একক অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

বিতর্ক প্রতিযোগিতা

মাসিক বিভিন্ন কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

📢 সর্বশেষ নোটিশ
Scroll to Top