আমাদের সম্পর্কে

তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় — জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নিবেদিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

৮০০+
শিক্ষার্থী
২৬
শিক্ষক ও কর্মচারী
৬ষ্ঠ-১০ম
শ্রেণি কার্যক্রম
118224
EIIN নম্বর
প্রতিষ্ঠানের পরিচিতি
আমাদের যাত্রা ও লক্ষ্য

তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া এলাকায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। 1978 সাল থেকে বিদ্যালয়টি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানরত এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং অভিজ্ঞ ও দক্ষ ২৬ জন শিক্ষক-কর্মচারী নিরলসভাবে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ, দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্

🎯 আমাদের লক্ষ্য (Mission)

অত্র বিদ্যালয়ের লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, মানসম্মত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যম নয়; বরং এটি একজন শিক্ষার্থীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার অন্যতম ভিত্তি। তাই জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

🌟 আমাদের স্বপ্ন (Vision)

একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা নিয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।

প্রধান শিক্ষকের বাণী
 
আ
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একজন শিক্ষার্থী কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মাধ্যমে নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আমাদের বিদ্যালয়ের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে"
মহা আনিসুজ্জামান
প্রধান শিক্ষক
কেন আমাদের বিদ্যালয়
যেসব বিষয় আমাদের আলাদা করে

মূল্যবোধ ও নৈতিকতা

আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিকতা ও শিষ্টাচার চর্চার সুযোগ।

📘

মানসম্মত শিক্ষা

যুগোপযোগী পাঠদান পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ যত্ন।

👩‍🏫

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।

🕒

নিয়মানুবর্তিতা

শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দায়িত্বশীল শিক্ষার্থী গড়ে তোলা হয়।

🏫

নিরাপদ পরিবেশ

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা হয়।

⚽

সহশিক্ষা কার্যক্রম

খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।

যোগাযোগ করুন

📍 ঠিকানা: পলাশীপাড়া, গাংনী, মেহেরপুর 📞 ফোন: 01309118224 ✉️ ইমেইল: s118224@gmail.com EIIN: 118224
📢 সর্বশেষ নোটিশ
Scroll to Top